সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল আবার চালু হয়েছে।
এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া থেকে একটি উদ্ধারকারী এসে দুর্ঘটনাকবলিত ক্যারেজ সরিয়ে নিলে রাত ১২টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানান ওসি।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার সোয়েব হাসান জানান, রেলপথ বন্ধ থাকায় চট্টগ্রামগামী মহানগর গোধূলি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে থাকে।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের বিজুপুর এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর জালালাবাদ এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে নিলে বেলা ১টার পর চলাচল স্বাভাবিক হয়।
৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চালু
