চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪ কর্মী আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“নির্বাচনী কাজে বাধা দেয়ায় বিএনপি নেতা মীর মহিউদ্দিনের পক্ষে দায়ের করা এক মামলায় তাদের আটক করা হয়েছে।”
