২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় আ.লীগ সমর্থিত সুলতান নির্বাচিত

বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 05:58 PM

তিনি ১৩ হাজার ৮ ৭৫ ভোট পেয়েছেন।

সুলতান মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহীদ উল্লাহ পেয়েছেন ৮ হাজার ২৩৪ ভোট।

বরিশালের রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় গত ১৫ মার্চ হিজলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোলযোগের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে ওই দিন দক্ষিণ বড়জালিয়া, হিজলা বাজার ও সংহতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত রাখা হয়।

পরিবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী স্থগিত তিন কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

এতে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছে।

১৫ মার্চ নির্বাচনের পর ঘোষিত ২৭টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহ ৮ হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।

আর ৭ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ।