২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনার মামলায় চিকিৎসক নেতা ও ডলফিন ক্লিনিকের মালিক শামিউল আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীর সব চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:02 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ভুল চিকিৎসা মৃত্যু মামলায় স্বাচিপ নেতা কারাগারে

বৃহস্পতিবার রাত ৯টা থেকে সব সরকারি-বেসরকারি হাসপতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিএমএ ও স্বাচিপসহ চিকিৎসক এবং নার্সদের সাতটি সংগঠন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়।

তাদের পক্ষে বিএমএ রাজশাহী শাখার সভাপতি চিকিৎসক এসআর তরফদার এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার ডলফিন ক্লিনিকের মালিক চিকিৎসক শামিউল আহম্মেদ শিমুলকে কারাগারের পাঠানো হয়।

ধর্মঘট ঘোষণার পরপরই সরকারি হাসপাতাল ও প্রাইভেট প্র্যাকটিসের চেম্বার থেকে চিকিৎসকরা বের হয়ে যান।

এর আগে এ নিয়ে ‘ভুল চিকিৎসা মৃত্যু মামলায় স্বাচিপ নেতা কারাগারে’ সংবাদ বের হয়েছে।