২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় বাস চাপায় আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের নিচে চাপা পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৫০) নিহত হয়েছেন বলে তার পরিবারের সদস্য জানিয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:54 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের ছেলে জুয়েল আহম্মেদ জানান।

তিনি বলেন, “মটরসাইকেলে যাবার পথে দ্রুতগামী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

লাশ বাড়িতে নিয়ে গেছে বলেও জানান তিনি।

তবে দূর্ঘটনার খবর পুলিশ জানা নেই বলেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ।