ফরিদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরে বস্তা বন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের কানাইপুরের লক্ষিপুর এলাকায় একটি আখক্ষেতের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত যুবকটির লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, লাশের প্রাথমিক অবস্থা দেখে মনে হয়েছে তাকে শ্বাস রোধ করে হত্যা করে বস্তায় ভরে রেখে চলে যায়।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, “লাশের খবর পেয়ে আমি পুলিশকে জানিয়েছি।
“আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তবে লাশে এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
