২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ইট ভাটায় ‘পিটিয়ে শ্রমিক হত্যা’

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইট ভাটায় এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজদিখান থানার এসআই সাজ্জাদ জানান, লাশ ময়না তদন্তের জন্য সিরাজদিখান থানায় নেয়া হয়েছে।

এদিকে এ থানার উপ-পরিদর্শক মুন্নাফ আলী বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

“মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।”

নিহতের স্ত্রী থানা আসার পর এ ঘটনায় মামলা হবে বলেও রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

ঘটনার বিবরণ দেন ধর্মগঞ্জ-বক্তাবলি লোড আনলোড সমিতির সভাপতি মোরাশফ হোসেন।

তিনি জানান, দুপুরে সিরাজদিখান উপজেলার বালু চর ইউনিয়নের চান্দের চরের হোসেন ভান্ডারির ‘ভান্ডারি ব্রিক ভিল্ডে’ট্রলার নিয়ে কয়লা দিতে আসে শ্রমিক নুরুউদ্দিন।

ইট ভাটার ব্যবস্থাপক দেখিয়ে দেয়া জায়গায় কয়লা ফেলতে থাকে শ্রমিকরা।

কিছুক্ষণ পর ইট ভাটার মালিক হোসেন ভান্ডরী এসে ওই জায়গায় কয়লা ফেলার জন্য গালাগালি করতে থাকে।

এসময় নুরুদ্দিন ব্যবস্থাপকের কথা বলতেই খেপে গিয়ে হোসেন তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে।

নুরুদ্দিন দৌড়ে কয়লার ট্রলারে উঠলে হোসেনের নির্দেশে কয়েকজন শ্রমিক তাকে লাঠি দিয়ে পেটায়।

এ সময় তিনি পানিতে পড়ে যান। সেখানেই নুরুদ্দিনের মৃত্যু হয়।