কারাবন্দিরা গাইলেন জাতীয় সঙ্গীত
জাতীয় প্যারেড গ্রাউন্ডে গাওয়া জাতীয় সঙ্গীতে গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দিরার কণ্ঠ মিলিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, বুধবার সকাল ১১টার দিকে কারাগারের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কারাবন্দিরা টেলিভিশনের সঙ্গে জাতীয় সঙ্গীতে সুর মিলিয়েছেন।
এ উপলক্ষে কারাগারের সেমিনার কক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারাবন্দিরা জাতীয় সঙ্গীত ছাড়াও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
জাহাঙ্গীর কবির আরো জানান, মহিলা কারাগারে পুলিশ দম্পতি খুনের মামলার আসামি তাদের মেয়ে ঐশীও ওই কারাগারের অন্য বন্দিদের সঙ্গে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছেন।
এছাড়া হাইসিকিউরিটি, ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেন বন্দিরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিমপুরের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
