২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দিল প্রশাসন

স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা হিসেবে নেয়া ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দিয়েছে শেরপুর জেলা প্রশাসন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার এ টাকা ফেরত দেয়া হয় বলে জানান শেরপুরের এনডিসি রাজিব কুমার সরকার।

তিনি জানান, বিভিন্ন মহলে ইসলামী ব্যাংকের কাছ থেকে চাঁদা নেয়ার বিষয়ে সমালোচনা এবং জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হওয়ায় ইসলামী ব্যাংক থেকে নেয়া পাঁচ হাজার টাকা ফেরৎ দেয়া হয়।

ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল চাঁদার টাকা ফেরৎ পাওয়ার কথা স্বীকার করেছেন।