অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে খুন
পাবনায় অটোরিকশা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে চালককে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল কুদ্দুস (৪৫) সদর উপজেলার পার চিথুলিয়া গ্রামের গাদু বিশ্বাসের ছেলে।
ওসি জানান, রোববার রাত ১১টার দিকে শহর থেকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন কুদ্দুস। পথে রাজাপুর লড়িভাটা এলাকায় তার গতিরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা।
“এক পর্যায়ে তার চিৎকারে লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা কুদ্দুসের গলায় ছুরি মেরে পালিয়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুদ্দুসের মৃত্যু হয় বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।
