বাগেরহাটে বাসচাপায় সাইকেলারোহী নিহত
বাগেরহাটে বাসচাপায় নিহত হয়েছেন এক সাইকলারোহী।
নিহত নুর মোহম্মদ (৪৫) ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
ওসি মান্নান বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে নূল মোহাম্মদ পাইকপাড়ার একটি চিংড়িঘের থেকে বাড়ি ফিরছিলেন। পথে খুলনা থেকে বাগেরহাটগামী একটি বাস নুর মোহম্মদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগেরহাটের জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
