মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর অন্যতম বড় কম্পিউটার মার্কেট নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহুতল ওই ভবনের নবম ও দশম তলায় আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিনির্বাপক বাহিনীর মহাপরিচালক আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে নবম তলা থেকে আগুনে সূত্রপাত হয়েছিল।
অগ্নিনির্বাপক বাহিনীর ১৪টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তখনো আগুন পুরোপুরি নেভাতে কাজ করছিল অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
