২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট গুদাম

চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকার একটি নির্মাণাধীন ভবনে থাকা ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে অক্সিজেনের গ্রিনভিউ আবাসিক এলাকার পাঁচ তলা ভবনটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার ঝুটের গুদামে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সাভিস কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ভবনের মালিক বা গুদাম মালিক কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছেও বলে জানান তিনি।