বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্রের চালান আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে উন্নতমানের শাড়ি ও থ্রিপিসের চালান আটক করা হয়েছে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন যশোর-২৬ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মতিউর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভারত থেকে চোরাই পথে বস্ত্রের চালান আনা হচ্ছে তথ্যের ভিত্তিতে ভোরে সাদিপুরের অভিযান চালায় বিজিবি।”
বিজিবির উপস্থিতি টের পেয়ে কাপড় বোঝাই একটি ট্রাক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস কাপড় পাওয়া যায়।
আটক কাপড়ের দাম দুই কোটি টাকা দাবি করে তিনি জানান, মালামাল কাস্টমস হাউজে জমা দেয়া হবে।
এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।
