২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হামলা, প্রতিমা ভাঙচুর

ঘাস কাটা নিয়ে নেত্রকোণা সদরে একটি বাড়িতে হামলা ও মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

পুলিশ জানায়, বুধবার বিকালে ও রাতে দুদফায় এ হামলায় বাংলা ইউনিয়নের কাশিপুর গ্রামে চক্রবর্ত্তী বাড়ির একজন আহত হন।

গৌরাঙ্গ চক্রবর্ত্তীর স্ত্রী পুতুল রানী জানান, বিকালে গৌরাঙ্গ চক্রবর্ত্তীর বাড়ির পাশে তাদের ধানক্ষেতের আইলে ঘাস কাটছিলেন স্থানীয় এক যুবক।

এ সময় তাকে বাধা দিলে গ্রামের হেলাল, মজিদ, সোহাগ ও তার লোকজন বাড়িতে হামলা করে। এতে প্রদীপ চক্রবর্ত্তী  (৩২) গুরুতর আহত হন।

এছাড়া ওই বাড়ির বড় ছেলের বউ মনি রানী চক্রবর্ত্তীকে মারপিটসহ অশালীন আচরণ করে তারা।

প্রদীপ চক্রবর্ত্তীকে  নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুতুল রানী  আরো জানান, রাতে তাদের বাড়ির কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা সরস্বতী প্রতিমা ভাঙচুর করে।

নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র সরকার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারি কাদেরী ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, হামলা এবং মন্দির ও প্রতিমা ভাঙচুরের বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনের পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।