শাহজাদপুরে ভটভটিচাপায় যুবক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভটভটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক রতন মোস্তাক জানান, সকাল সাড়ে ৯টার দিকে মশিপুর বাজারের একটি দোকানের দেয়াল ঘেঁষে রুহুল আমিন দাঁড়িয়েছিলেন।
হঠাৎ একটি ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) নিয়ন্ত্রণহীন হয়ে তাকে চাপা দেয়।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ভটভটিটি আটক করা হয়েছে।
