চাঁদপুরে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার দুপুরে নাউলা মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনায় মৃত ইন্দ্রজিৎ দাস (৫৫) রহিমানগর উত্তর বাজারের সার ব্যবসায়ী।
আহতরা হলেন কামরুল আহসান (৪৫) ও রুবেল (১৮)। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, দুপুরে ইন্দ্রজিৎ কলমিয়া (নাউলা) এলাকার বাড়ি থেকে অটোরিকশায় রহিমানগর যাওয়ার পথে নাউলা মাস্টার বাড়ির সামনে একটি পিকআপে সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ইন্দ্র্রজিৎ ও অপর দুযাত্রী আহত হন। হাসপাতালে নেয়ার পথে ইন্দ্রজিতের মৃত্যু হয়।
এলাকাবাসীর সহায়তায় পিকআপ ও অটোরিকশাটি আটক করা হলেও দুই চালক পালিয়ে গেছেন।
