২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২ জেএমবি সদস্য রিমান্ডে

ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার রাসেল ও মাইক্রোবাস চালক জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ময়মনসিংহের বিচারিক হাকিম আহসান হাবীব মঙ্গলবার এ আদেশ দেন।

আদালত পরিদর্শক শহীদ সুকরানা সাংবাদিকদের জানান, ভালুকা মডেল থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার এই দুই জেএমবি সদস্যকে ময়মনসিংহের একটি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। পরে তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা ও গুলি করে পুলিশের এক কনস্টেবলকে হত্যা করে ও জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা।

পরে টাঙ্গাইলের সখিপুর থেকে একটি মাইক্রোবাসসহ চালক জাকারিয়া ও রাসেলকে আটক করা হয়।