২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরিরবন্দরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 02:07 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নিহত মোতাহার হোসেন বাপ্পী (৩৮) পার্বতীপুর উপজেলার অশুরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

ওসি রওশন বলেন, মোতাহার দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে করে তার স্কুলের এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে শিবকুড়ি এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে বিপরীতমুখী আরেকটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে গেছে।