২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন জমা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পেশ করেছেন কমিশনের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার বিকেলে বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি কামরুল ইসলাম, বিচারপতি মো. মঈনুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং আইন ও বিচার বিভাগ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

তারা রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, আদালতের একটি রায়ের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়েছে। এর জন্য একটি পৃথক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এসময় কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।