২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সাড়ে ১৭ লাখ জাল ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার দুপুরে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর মোহাম্মদ বজলুল হক।

তিনি বলেন, স্থানীয়ভাবে জাল রুপি তৈরি হচ্ছে এমন সংবাদ পেয়ে দুপুর সোয়া ১টার দিকে বিজিবির একটি দল হাউসনগর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে প্রায় সাড়ে ১৭ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।