২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জামায়াত নেতা আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সরকার বিরোধী প্রচারপত্রসহ উপজেলা জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাঘড়ি বাজার থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি হেমায়েত উদ্দিনকে (৫০) আটক করা হয়।

হেমায়েত বাঘড়ি এলাকার আব্দুল মান্নান শিকদারের ছেলে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, হেমায়েত উদ্দিনের একটি দোকানে অভিযান চালালে সরকার বিরোধী জামায়াতের প্রচারিত বেশ কিছু পোস্টার ও লিফলেট উদ্ধার হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান নজরুল।