সাতক্ষীরায় সংঘর্ষ, আ.লীগ নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাচনে দুটি কেন্দ্রে জামায়াত ইসলামী সমর্থিত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুরতআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান, কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী আজিজুর রহমানের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত ওয়াহেদুজ্জান সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে পুলিশ।
তিনি বলেন, রতনপুর কেন্দ্র থেকে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম খোকনকে আটক করা হয়েছ। আর সুরত আলী কেন্দ্রে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী (৪২) গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে পুলিশের গুলি কি না বলতে পারছি না।
