২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হওয়ার এক সপ্তাহ পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 11:22 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় লাভলী বেগমের (৪৫) মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

গত শনিবার ভোরে স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার বাসায় চুলায় আগুন ধরানোর সময় লাভলী ও তার স্বামী সালামত হোসেন (৫৫) দগ্ধ হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সালামত এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিদর্শক মোজাম্মেল।

লাভলীর শরীরের ৪৫ শতাংশ এবং সালামতের শরীরের ৩২ শতাংশ আগুনে পুড়ে যায় বলে জানান তিনি।

ঢাকায় চুলার আগুনে দম্পতি দগ্ধ