২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস উল্টে গাড়ির ওপর, আহত ১০

রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনের সামনের রস্তায় একটি বাস উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে অন্তত দশজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 04:36 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার দুপুরে ছুটির দিনের ফাঁকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে রমনা থানার এসআই আজম আলী জানান।

তিনি বলেন, শিকড় পরিবহনের বাসটি মিরপুর থেকে শনিরআখড়ার দিকে যাচ্ছিল। হঠাৎ পাশের সড়ক থেকে ‘ইউ টার্ন’ নিয়ে একটি প্রাইভেট কার সামনে চলে এলে বাস চালক দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি ওই প্রাইভেটকারের ওপরই উল্টে পড়ে। ফলে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় অন্তত দশজন আহত হন, যাদের মধ্যে বাসযাত্রী নাজমা আক্তার ও প্রাইভেটকারের চালক জয়নাল আবেদিন ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই আজম জানান।

বাস চালককে আটক করার কথা বললেও তার নাম জানাতে পারেননি এই পুলিশ সদস্য।