রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: অর্থ দিয়ে আপস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপায় রি-রোলিং মিলে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি; টাকা দিয়ে আপস করা হয়েছে।
নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করবে না বলে পুলিশকে জানিয়েছে।
“মালিকপক্ষ প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ করে আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। এরমধ্যে দুই লাখ টাকা করে দেয়াও হয়েছে।”
এছাড়া আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেবে বলেও মালিকপক্ষ আশ্বাস দিয়েছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা বিস্ফোরণের পর প্লান্ট ঠাণ্ডা করে সেখানে তল্লাশি চালিয়ে আর কোনো লাশ পায়নি।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আহম্মদ রি-রোলিং মিলের ভেতর অক্সিজেন প্লান্টে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়েছেন ১০ শ্রমিক।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
