২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে আগুন লাগায় বিকালে গাজীপুর জেলা শহর এক ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 10:43 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার বিকালে নগরীর ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে সাব-স্টেশনের ইনসুলেটর বক্সে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায় বলে জানান তিনি।

সাব-স্টেশনটির অপারেটর মানিক মল্লিক জানান, স্টেশনের বাইরে আগুন লাগার কারণে পাওয়ার স্টেশনের ফিডারগুলো বন্ধ হওয়ায় জয়দেবপুর এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।

আগুন নেভানোর পর বিকাল ৫ টার দিকে পুনরায় বিদ্যুত সরবরাহ চালু হয় বলে জানান তিনি।