২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:25 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নিহত মো. আবুল হোসেন (৮০) উপজেলার কুশাখালী ইউনিয়নের গোয়ারবাগ গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. কাউছারও (২৫) আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মোজাম্মেল জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পথচারী আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পড়ে গিয়ে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক কাউছার।