মাদারীপুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচর উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দত্তপাড়া ইউনিয়নের তাজপুর গ্রামের সূর্য্য চৌধুরীর ছেলে হৃদয় দত্তপাড়া বাজারে নিত্যনন্দর ফার্নিচারের দোকানে কাজ করত বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান বলেন, উপজেলার দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কড়াই গাছে গলায় রশি বাঁধা অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এখনো বলা যাচ্ছে বলেও জানান ওসি।
