২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে এ আর রহমানের সাক্ষাৎ

উপমহাদেশের প্রখ্যাত সুরকার এ আর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন অস্কারজয়ী এ শিল্পী।এসময় শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিক উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টারও বেশি সময় গণভবনে ছিলেন এ আর রহমান।পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, সাক্ষাতকালে উপমহাদেশের সংগীত নিয়ে এ আর রহমানের সঙ্গে আলোচনা করেন শেখ হাসিনা।এ আর রহমানের কাজের প্রশংসা করেন তিনি।উপমহাদেশের সংগীতকে নতুন করে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্যও তিনি এ  ভারতীয় শিল্পীর প্রশংসা করেন বলে জানান মাহবুবুল হক শাকিল।