২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় স্টেশন মাস্টারসহ দুজন বরখাস্ত

চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী চার পোশাক শ্রমিক নিহতের ঘটনায় এক স্টেশন মাস্টারসহ দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

পূর্ব রেলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানা, এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য

জানালি হাট স্টেশন মাস্টার নেজাম উদ্দিন ও সংশ্লিষ্ট স্টেশনের পয়েন্টসম্যান টিটু কান্তি পালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দুজনই দুর্ঘটনার সময় স্টেশনে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সকালে চাঁদগাঁওয়ের জানালি হাট স্টেশনের নিকটবর্তী ‘বাহির সিগন্যাল’ এলাকায় দোহাজারী থেকে আসা একটি ট্রেন পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসকে ধাক্কা দেয়।

এত বেইজ টেক্সটাইলের চার নারী শ্রমিক নিহত হন। আহত হন আরো ছয়জন।

দুর্ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে উচ্চ ও বিভাগীয় পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।