২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অন্তসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর অন্তসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:38 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকার একটি পুকুর থেকে ওই গৃহবধূ সাথী আক্তারের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। সাথী একই এলাকার মামুন মিয়ার স্ত্রী।

এ ঘটনায় স্বামী মামুন মিয়া, শ্বাশুড়ি নাজমা বেগম ও ননদ সুইটি বেগমকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার এসআই আলী হোসেন জানান,  বিকালে মাসাবো এলাকার একটি পুকুরে সাথীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

নিহত সাথী আক্তারের ভাই কাইয়ুম মিয়া জানান, দুই বছর আগে বিয়ের পর স্বামীসহ শশুর বাড়ির লোকজন তার বোনকে বিভিন্ন সময়ে নির্যাতন করেছে।