২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: দিনাজপুরে ৬ প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিনাজপুর সদরে দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ ছয় জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহতেসাম রেজার আদালত এ জরিমানা করে।

দণ্ডিতরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদুল ইসলাম ও মোকাররম হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল হক হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসমিন লুনা, শাহিন সুলতানা বিউটি ও  খালেদা পারভীন।

এহতেসাম রেজা  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে দেয়ালে পোস্টার লাগানোয় মাহবুবুল হক হেলালকে দুই হাজার টাকা এবং বাকিদের তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।