পাবনা এডওয়ার্ডে ২৯টি কম্পিউটার চুরি
পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের কম্পিউটার ল্যাবে চুরি হয়েছে।
শনিবার রাতে সংঘটিত এই দূর্ধর্ষ চুরির ঘটনায় ২৯ টি কম্পিউটার নিয়ে গেছে।
এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নাইদ মোহাম্মদ শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার গভীর রাতে কলেজের গণিত বিভাগের ভবনে কম্পিউটার ল্যাবের জানালার শিক কেটে এই চুরি হয়।
“তারা ল্যাবের ২৯ টি কম্পিউটার নিয়ে যায়।”
ঘটনাস্থল পরিদর্শন করে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলামত দেখে চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে।
“বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনার সাথে কলেজের নৈশ প্রহরী বা কলেজের কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
ঘটনার দিন গভীর রাত পর্যন্ত কলেজ মাঠে জাতীয় রবীন্দ্র্র সংগীত সম্মেলন চলছিল।
