২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আটক ১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

মিরপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, আজিজুল শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের প্রতিবন্ধী ওই তরুণীকে কৌশলে বাগমারা মাঠের একটি গমক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। রাতে এ ঘটনা জানাজানি হলে তরুণীর অভিভাবক ঘটনাটি পুলিশকে জানায়।

প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রাতেই হালসা ক্যাম্প পুলিশ নিজ বাড়ি থেকে আজিজুল হককে আটক করে।

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।