২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বরের গাড়ি খাদে, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বরযাত্রী বহনকারী একটি প্রাইভেটকার খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 11:25 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

শুক্রবার রাত ৮টার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনায় বরসহ আরো তিনজন আহত হয়েছেন বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।

নিহত মহাদেব সূত্রধরের (৩০) বাড়ি সিরাজগঞ্জের গোশালা এলাকায়। বর সুমনকুমার সূত্রধরসহ আহত সবার বাড়িও একই এলাকায়।  

ওসি মনির জানান, গোশালা এলাকার আলো কুমার সূত্রধরের ছেলে সুমন বিয়ে করতে বরযাত্রী সহকারে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলেন।

পথে তাকে বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই চালক মহাদেব সূত্রধর মারা যান।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।