২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার জেনারেল হাসপাতাল সংলগ্ন পাঁচতলা ভবনের নিচতলায় একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।

অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, ‘মুন্সী বাড়ি’ নামের ওই ভবনে অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।