২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ আটক ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার ভোরে উপজেলার ফতুল্লায় মাহমুদপুর এলাকা থেকে আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ফতুল্লার মাহমুদপুর এলাকার সুজন মিয়ার ছেলে আ. সাত্তার (২৮) এবং রাজা মিয়ার ছেলে ইব্রাহিম (৩২)।

র‌্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন জানান, অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।