২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 09:11 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার খাসমহল এলাকা থেকে গ্রেপ্তার বেল্লাল হোসেন (৪১) স্থানীয় নুর বকসের ছেলে।

তার কাছ থেকে তিনটি পিস্তল, একটি শাটার গান, নয়টি গুলি ও পাঁচটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দিন জানান, বিকালে কাথুলী ইউনিয়নের রংমহল খাসমহল সীমান্তের ১৩৪/৪ সাব পিলারের কাছে ভারতীয় এ অভিযান চালায়।

এ সময় ভারতীয় অস্ত্র ব্যাবসায়ীদের কাছ থেকে অস্ত্র, গুলি কিনে আনছিলেন বেল্লাল হোসেন, বলেন ক্যাপ্টেন আশরাফ।

র‌্যাব কমান্ডারের দাবি, আটক বেল্লাল একজন অস্ত্র ব্যাবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ভারত থেকে অস্ত্র কিনে এদেশের বিভিন্ন চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে আসছেন।

তাকে গাংনী থানায় সোপর্দ করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে বলে জানান তিনি।