সাভারে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সাভার মডেল থানার এসআই সজীবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ এলাকার ভাকুর্তা সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় অন্যদিক থেকে আসা আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়।
গুরুতর অবস্থায় তাদের সাভারের ‘এনাম মেডিকেল কলেজ হাসপাতালে’ নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
