২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সপ্তাহ শুরু বৃহস্পতিবার

পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 10:28 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং আইজিপি বাণী দিয়েছেন।

গত বছর সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক অবদানের জন্য পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দেয়া হবে।

প্রধানমন্ত্রী মনোনীতদের পদক পরিয়ে দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে  রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভাষণ, শীল্ড প্যারেড পুরস্কার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেন এবং আফিসার্স মেসের বার্ষিক সভা, ক্রীড়া প্রতিযোগিতা।