২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নৈশ প্রহরী খুন

ফেনীর সোনাগাজী উপজেলায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:36 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার সকালে বক্তারমুন্সি বাজারে নুর ইসলামের (৫৫) লাশ পাওয়া যায়। নুর ইসলাম উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৌলভী জালাল আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. ছালেহ বলেন, সকালে বক্তারমুন্সি বাজারের কাছে একটি পরিত্যক্ত মাঠে নুর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যায়। প্রাথমিক তদন্তে শরীরে ও গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের শ্বশুর শাহাব উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।