ঢাকার ৪ হাজার অবৈধ ভবনের তালিকা দিলেন পূর্তমন্ত্রী
রাজধানী ঢাকায় ৪ হাজার ৯৭টি অবৈধ ভবন রয়েছে বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার আওয়ামী লীগের সাংসদ এ কে এম রহমতউল্লাহর প্রশ্নের জবাবে একটি তালিকা তুলে ধরেন তিনি।
মন্ত্রীর দেয়া তালিকায় ৪ হাজার ৯৭টি বাড়ির মালিকের নাম ও ঠিকানা রয়েছে। সরকারি প্রতিষ্ঠছান, রাজধানীর নামি হাসপাতাল, বেসরকারী বিশ্ববিদ্যালয়, রিয়েল এস্টেট কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম রয়েছে ওই তালিকায়।
এসব ভবনের অবস্থান ঢাকার সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিল ও পল্টনসহ অভিজাত আবাসিক এলাকা গুলশান, বনানী, ধানমণ্ডি ও বারিধারার অনেক ভবন রয়েছে।
অবৈধ ভবনের মালিকদের তালিকা
যুদ্ধাপরাধের অভিযোগে আটক মীর কাসেম আলী কেয়ারী লিমিটেড (বায়তুল আমান হাউজিং দুটি ভবন), নদার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (ধানমন্ডি), সাংসদ এনামুল হকের এনা প্রপার্টিজ (সেন্ট্রাল রোড), তৌফিক এম সেরাজ (ব্যবস্থাপনা পরিচালক শেলটেক ডেভেলপমেন্ট, পরিবাগ), ব্যবস্থাপনা পরিচালক ট্রপিক্যাল হোমস (গার্ডেন রোড), ব্যবস্থাপক ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ (বসুন্ধরা আবাসিক এলাকাতে বেশ কয়েকটি প্লট), নাভানা রিয়েল এস্টেট (বসুন্ধরা আবাসিক এলাকাতে একাধিক প্লট), চেয়ারম্যান সিটি ব্যাংক (নাভানা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন, গুলশান), র্যাংগস প্রপার্টিজ লিমিটেড (গুলশান), কনকর্ড কনসোরটিয়াম (গুলশান), সুবাস্তু ডেভেলপমেনট লিমিটেড (বনানীতে একাধিক ভবন), নাভানা রিয়েল এস্টেট (বনানী), নগর হোমস (বনানী), র্যাংগস প্রপার্টিজ (বানানী), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (নর্দা), শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল (গুলশান-২), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (উত্তরা, একাধিক ভবন), এনা প্রপার্টিজ (উত্তরা), নাভানা রিয়েল এস্টেট (উত্তরা, একাধিক ভবন), ট্রপিক্যাল হোমস (উত্তরা), রূপনগর রিয়েল এস্টেট (উত্তরা), কনকর্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (রোকেয়া স্মরণী), আইডিডিএল (রোকেয়া স্মরণী),
হাইপেরিয়ন ডেভেলপার লিমিটেড (বেশ কয়েকটি ভবন), রূপায়ন হাউজিং (বসুন্ধরা ও ধানমন্ডিতে), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিডেট (মিরপুর), পিসি কালচার হাউজিং এর একাধিক ভবন (মোহাম্মদপুর), মিশন ডেভেলপার ফারইস্ট হাউজিং (মিরপুর), এনা প্রপর্টিজ (পিসি কালচার হাউজিং), উদয়ন ডেভেলপার (মিরপুর), মজুমদার ডেভেলপারের একাধিক ভবন (কাফরুল), বিডিডিএল (উত্তরা), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (আফতাব নগর), ডমইনো ডেভেলপমেন্ট (উত্তরা), এএনজেড প্রপার্টিজ (উত্তরা ও বনানী), নগর বিল্ডার্স হোমস লিমিটেড (উত্তরা), শেলটেক প্রাইভেট লিমিটেড (গুলশান), গ্রিনডেল্টা হাউজিং (মোহাম্মদপুর), ডেল্টা লাইফ ইন্সুরেন্স (গুলশান),
সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল (গুলশান অ্যাভিনিউ), মোহাম্মদীয়া ডেভেলপার (মোহাম্মদপুর), ইউনিয়ন ডেভেলপার (শুক্রাবাদ), ইস্টার্ন হাউজিং (নিকেতন, গুলশান), পদ্মা ফেব্রিকস লিমিটেড (তেজগাঁও), সাউদার্ন সিএনজি ওয়ার্কশপ তেজগাঁও), যমুনা অয়েল (কারওয়ানবাজার), গ্রামীণফোন (বসুন্ধরা), ডিসেন্ট ডেভেলপার্স লিমিটেড (পান্থপথ)।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (জনসংখ্যা ভবন, আজিমপুর), ঢাকা সিটি করপোরেশনের সিটি সেন্টার (মতিঝিল), রেড ক্রিসেন্ট সোসাইটি (মতিঝিল), ঢাকা সিটি করপোরেশন অফিস (দিলকুশা), জাতীয় স্যুটিং ফেডারেশন (গুলশান),
নিটল গ্রুপ (মগবাজার), আদদ্বীন হাসপাতাল (মগবাজার), ক্রিসেন্ট হোল্ডিং লিমিটেড (নয়াটোলা, মগবাজার), বিটিআই (বনানী), স্টার কাবাব (ধানমন্ডি-২)।
বিএনপির সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল (বনানী), ফজলুল হক মিলন (বনানী)।
মন্ত্রী বলেন, অনুমোদনের শর্তাবলী ভঙ্গ করে অনুমোদিত নকশার বিধি বর্হিভূত পরিবর্তন করে এসব ভবন নির্মিত হয়।
রাজউকের অথরাইজড অফিসার-৩ এর আওতায় ১ হাজার ৪১০টি, অথরাইজড অফিসার-৪-এর আওতায় ৫৯৫টি, অথরাইজড অফিসার-১ এর আওতায় ১ হাজার ২২টি, অথরাইজড অফিসার- ২(২এ) আওতায় ৫৬০টি, অথরাইজড অফিসার-২ (২বি) এর আওতায় ৫১০টি ভবন রয়েছে।
