সাভারে ৯ প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাভার উপজেলার একটি ভোটকেন্দ্রের ৯ জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাভার মডেল কলেজ কেন্দ্রের ৯ জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।
