খুলনায় চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার
খুলনার রূপসা উপজেলা নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আইচগাতি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার আবু হোসেন বাবু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।
আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় চতুর্থ দফা উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন বাবু।
রূপসা থানার ওসি রবিউল হোসেন জানান, ২০১৩ সালে রূপসা পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করার হয়েছে।
তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
