হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি।
মঙ্গলবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত বিমল ডিউ (২৮)তেলিয়াপাড়া মিশন লাইন এলাকার মধু ডিউর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান স্টলে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে বিমলের সঙ্গে প্রতিবেশি তমাস সাংমার ছেলে সুমন সাংমার কথা কাটাকাটি হয়। এ সময় বিমলকে চড়-থাপ্পরও দেন সুমন।
পরে রাত ১০টার দিকে বিমল স্থানীয় পাদ্রির কাছে বিচার দিতে গেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন তাকে দা-দিয়ে গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই বিমল মারা যায়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
