রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খাদ্যগুদাম এলাকায় এ অগ্নিকাণ্ডে তুলা উন্নয়ন বোর্ড, মৈদং ইউপির অস্থায়ী কার্যালয়সহ সাতটি ঘর পুড়ে গেছে।
জুরাছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাইফুল ইসলাম জানান, নিহতের নাম ছনতারা চাকমা। এ ঘটনায় হৃদয় রঞ্জন চাকমা নামে আরেকজন দগ্ধ হয়েছেন।
রাতের বেলা চুলার আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
