২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: ৩য় পর্বের প্রতীক বরাদ্দ

তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতীক বরাদ্দ

মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া এসব উপজেলায় আগামী ১৫ মার্চ নির্বাচন হবার কথা রয়েছে।

কুড়িম, গাইবান্ধা, নীলপামারী, জয়পুরহাট, শেরপুর, লক্ষ্মীপুর, ফেনী ও সুনামগঞ্জ জেলার উপজেলাগুলো প্রার্থীদের দেশের বিভিন্ন উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের খবর পাঠিয়েছেন প্রতিনিধিরা।

কুড়িগ্রামে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৯

কুড়িগ্রামের ৩টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আগামী ১৫ মার্চ কুড়িগ্রাম সদর, রৌমারী ও চিলমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৯, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জনকে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন।

কুড়িগ্রাম সদরে চেয়ারম্যান প্রার্থী ৮ জন। আওয়ামী লীগ সমর্থিত ও বর্তমান চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ কাপ পিরিচ, বিএনপি সমর্থিত সাইদুর রহমান ব্যাটারি, জাতীয় পার্টি সমর্থিত চৌধুরী সফিকুল ইসলাম আনারস, জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী দোয়াত কলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোখছেদুর রহমান মোটর সাইকেল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদার হোসেন বুলু হেলিক্পটার, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম শামীম টেলিফোন ও নির্দলীয় প্রার্থী নুরন্নবী সরকার ঘোড়া প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।

চিলমারী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৯ জন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম হেলিক্পটার, উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মোঃ জয়নুল আবেদীন টেলিফোন, অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন দোয়াত কলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারী সরকার ব্যাটারী, জাতীয় পার্টির নেতা সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান আনারস, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নুরুজ্জামান আজাদ মোটর সাইকেল, উপজেলা জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রাশীদুল আলম বাদল চিংড়ি মাছ, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল সরকার ঘোড়া, প্রাক্তন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফিরোজ আল ফারুক কাপপিরিচ প্রতীক পেয়েছেন।

রৌমারী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১২ জন। আওয়ামী লীগ সমর্থিত শহিদুল ইসলাম শালু হাতি, বিএনপি সমর্থিত শাহেদ হোসেন খোকা একতারা, জামায়াতের মোস্তাফিজার রহমান ডিলার টেলিফোন, চর মোনাইয়ের নুর হোসেন কাপ পিরিচ, বাসদের আবুল বাশার মঞ্জুর ঘোড়া ও আব্দুর রাজ্জাককে ফেজটুপি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল্লাহ আনারস ও মজিবর রহমান বঙ্গবাসী মোটর সাইকেল, বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুল হক দোয়াত কলম, রেজোয়ানুল হক পাখি চিংড়ি মাছ, মোছা: খাদিজা জামান হেলিকপটার ও ঈমান আলী ইমন ব্যাটারী মার্কা পান।

গাইবান্ধা সদরে যাদের যে প্রতীক

গাইবান্ধা সদর উপজেলায় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিকের দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ১১ জনের মধ্যে বাসদের আহসানুল হাবীব সাঈদ মোটরসাইকেল, সিপিবির মিহির ঘোষ ব্যাটারি, জাতীয় পার্টির(এ) আব্দুর রশিদ সরকার আনারস, জামায়াতের আব্দুল করিম দোয়াত-কলম, জাতীয় পার্টির(এ) বিদ্রোহী প্রার্থী আরাফাত আকতার নীলা হাতি, বিএনপির মিজানুর রহমান মিজান হেলিকপ্টার, বিএনপির বিদ্রোহী মাহবুবর রহমান টুলু কাপ-পিরিচ, স্বতন্ত্র মোমিন উল হাসান জুটন টেলিফোন, বিএনপির বিদ্রোহী শেখ সামাদ আজাদ চিংড়ি মাছ, আওয়ামী লীগের শাহ সারোয়ার কবির ঘোড়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষক লীগের জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক একতারা প্রতীক বরাদ্দ পান।

এছাড়া ভাইস চেয়ারম্যান আবু সালেহ মোঃ মুসা জঙ্গী নুরী টিউবওয়েল, একেএম শামীম আহমেদ চশমা, অ্যাডভোকেট আনিছুর রহমান তালা, গোলাম রব্বানী শাহ উড়োজাহাজ, মোশাররফ হোসেন বাবু মাইক, মোর্শেদ হাবীব সোহেল টিয়া পাখি, মাহমুদ সারওয়ার মুক্তা জাহাজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন শিল্পী ফুটবল, শিল্পী খাতুন কলস, রশিদা বেগম হাঁস ও সুলতান ফেরদৌসি মনিকে প্রজাপতি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

নীলফামারী সদরে কার কী প্রতীক

মঙ্গলবার বেলা ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রির্টানিং অফিসার ও অতিনিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম রফিকুন্নবী।

চেয়ারম্যান পদে আবুজার রহমান (আওয়ামী লীগ) আনারশ, শামসুজ্জামান জামান (বিএনপি) কাপ-পিরিচ, জয়নাল আবেদীন (জা.পা-এ সমর্থিত) মোটরসাইকেল, সাজ্জাদ পারভেজ (জা.পা-এ) ঘোড়া, ফরহানুল হক (বিএনপি বহিষ্কৃত) দোয়াত-কলম, খায়রুল আনাম (জামায়াত) টেলিফোন এবং মাহবুব আলী শাহ (খেলাফত মজলিশ) হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নাহিদুল ইসলাম নিক্সন (আ.লীগ) চশমা প্রতীক, প্রবীর গুহ রিন্টু (বিএনপি) টিয়াপাখি, কাজী আক্তারুজ্জামান জুয়েল (বিএনপি) বই, আতাউর রহমান বাবু (কৃষক শ্রমিক জনতা লীগ) তালা এবং মোর্কারম হোসেন সাঈদী (জামায়াত) টিউবয়েল প্রতীক নিয়ে এখন মাঠে।

মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আরিফা সুলতানা লাভলী (আ.লীগ) ফুটবল, নাসরিন আক্তার (বিএনপি) পদ্মফুল, শিরিন নুর আক্তার রিক্তা প্রজাপতি এবং মাহমুদা বেগম (জামায়াত) কলস প্রতীক পেয়েছেন।

আগামী ১৫ই মার্চ নীলফামারী সদর উপজেলা পরিষদের নির্বাচন হবার কথা রয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুরের প্রতীক বরাদ্দ

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আক্কেলপুর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ উপজেলায় ৩ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রতীক দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সুধাশু কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শেরপুরে শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ৯

প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ ঘোষিত শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হায়দর আলী মঙ্গলবার দুপুরে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন।

একই প্রতীক একাধিক প্রার্থী চাওয়ায় লটারির মাধ্যমে অনেক প্রতীক বরাদ্দ দেয়া হয়।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা (আনারস), শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল (কাপপিরিচ), শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি নুরুজ্জামান বাদল (ঘোড়া), শ্রীবরদী পৌর জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম লিটন (চিংড়ি মাছ), উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান (মটর সাইকেল), শেরপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা (হেলিকপ্টার), নির্দলীয় প্রার্থী আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুজ্জামান (টেলিফোন) ও  শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল ওয়াদুদের ছেলে সারোয়ার পারভেজ আলম খোকন (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভায়াডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সভাপতি আব্দুল হামিদ সোহাগ (তালা), উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন দুলাল (চশমা), যুবদল নেতা এবিএম সাইফুল মালেক (টিউবওয়েল), মোফাজ্জল হক(মাইক)  ও ফরিদ আহাম্মেদ নিলু (টিয়া পাখি) প্রতীকে ভোট চাইছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের শাহানাতুল আরেফীন সুমি (কলস) ও শেরপুর জেলা মহিলা বিএনপির নেত্রী লিপি বেগম (ফুটবল) প্রতীক নিয়ে মুখোমুখি।

লক্ষ্মীপুর কমলনগরে চেয়ারম্যান পদে ৭

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সাতজন, ভাইস চেয়ারম্যান পদে সাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব প্রার্থীদের মাঝে এ প্রতীক বণ্টন করা হয়।

চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান নাগরিক কমিটির ব্যানারে আবুল বারাকাত দুলাল পেয়েছেন কাপপিরিচ, আওয়ামী লীগের নুরুল আমিন রাজু চিংড়ি মাছ, আওয়ামী লীগ সমর্থন বঞ্চিত ইউপি চেয়ারম্যান আশ্রাফউদ্দিন রাজন রাজু দোয়াত কলম, বিএনপি সমর্থিত জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি সৈয়দ মো. শামছুল আলম ঘোড়া, বিএনপির দলীয় সমর্থন বঞ্চিত ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকন টেলিফোন, জেএসডি-র অধ্যক্ষ আব্দুল মোতালেব মোটরসাইকেল ও প্রফেসর নুরুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে  আওয়ামী লীগ সমর্থিত রোকসানা আক্তার রুক্সি ফুটবল, আওয়ামী লীগ সমর্থন বঞ্চিত কমলনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিহা সুলতানা বানী হাঁস, বিএনপির সমর্থন নিয়ে হোসনেয়ারা বেগম কলস, জান্নাতুল ফেরদৌস পেয়েছেন-সেলাই মেশিন প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহাদাত হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মুনিরুল হক মুনির তালা,  ভিপি নুরনবী চৌধুরী (জেএসডি) উড়োজাহাজ, হুমায়ুন কবীর (জামায়াত) চশমা, আলাউদ্দিন সবুজ পানির কল, সাজ্জাদুর রহমান মাইক, আবদুর রাজ্জাক চৌধুরী টিয়াপাখি ও মাওলানা নুরউদ্দিন মাহমুদ জাহাজ প্রতীক পেয়েছেন।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতীক পেয়ে ভোট যুদ্ধে নেমে পড়েছেন।

ফেনীর দাগনভূঞায় ২৯ প্রার্থী

দাগনভূঞা উপজেলা ২৯ প্রার্থীর মধ্যে মঙ্গলবার জেলা নির্বাচনী কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. এনামুল হকের তথ্য মতে  চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত দিদারুল কবির রতন (ঘোড়া), ১৯ দলীয় সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন (টেলিফোন), আওয়ামী লীগ নেতা এম. আবদুল হাই মিলন (আনারস), রামনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুর (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক মাতুভূঞা ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান বদির (মোটর সাইকেল), জাপা (এ)সমর্থিত প্রার্থী আবদুল ওয়াদুদ (দোয়াত-কলম) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন (পানপাতা), ১৯ দলীয় সমর্থন নিয়ে প্রার্থী উপজেলা জামায়াতের আমীর এ এস এম নুননবী দুলাল (টিয়া পাখি), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলমগীর হোসেন (সিংহ), উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল উদ্দিন (বই), পৌর যুবলীগের সভাপতি নুরুল আফসার (পালকি), উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন টিংকু (মাইক), মো.শাহজাহান (টিউবওয়েল), জামাল উদ্দিন (উড়োজাহাজ), মহিউদ্দিন রিপন (বৈদ্যুতিক বাল্ব), শওকত আলী বাবুল (টেবিল ঘড়ি), আমির হোসেন (ঘুড়ি), নাছির আহম্মদ (চশমা), আবুল কাশেম (টাইপ রাইটার), ফরহাদ হোসেন (দাবা বোর্ড), অর্জুন দাশ (জাহাজ),  এনায়েত উল্যাহ (ক্রিকেট ব্যাট) ও নজরুল ইসলাম (তালা) মার্কার পক্ষে প্রচারে নেমেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম (প্রজাপতি), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাহেদা আক্তার শেফালি (পদ্ধফুল), ফারজানা নিগার (হাঁস), রোকসানা আক্তার (কলস), আনজুমান আক্তার (সেলাই মেশিন), আশ্রাফুন নাহার (বৈদ্যুতিক পাখা) ও শাহনাজ আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জের জামালঞ্জে প্রতীক পেলেন যারা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং অফিস থেকে প্রতীক দেয়া হয়।

৩ জন চেয়ারম্যন ১১ জন ভাইস চেয়ারম্যরন এবং ৬ জনকে মহিলা ভাইস চেয়রম্যান পদে  প্রতীক দেয়া হয়েছে।

চেয়ারম্যন পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম শামিম (দোয়াত-কলম), বিএনপির প্রার্থী শামসুল আলম (জুনু মিয়া) (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ আল আজাদ (ঘোড়া) প্রতীক বেছে নিয়েছেন।