২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্পিরিটসহ ব্যবসায়ী আটক

হোমিওপ্যাথিক ব্যবসার আড়ালে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট বিক্রির দায়ে সিরাজগঞ্জের কাজিপুর থেকে ৭৬ বোতল স্পিরিটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কাজিপুর থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল জলিল জানান,এ ঘটনায় মাদক আইনে সোহরাবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শক জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, সম্প্রতি কাজিপুরে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট খেয়ে তিন মাদকসেবীর মৃত্যু হয়।

এ অবস্থায় এক অভিযান চালিয়ে ৭৬ বোতল স্পিরিটসহ ওই ব্যবসায়ীকে ধরা হয়।