২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় আচরণ বিধি লংঘন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্বাচনের প্রচারে প্রার্থীদের মধ্যে আচরণ বিধি না মানার প্রবনতা দেখা যাচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কোটালীপাড়া উপজেলার নির্বাচনী এলাকায় প্রার্থীদের ডিজিটাল সাইনবোর্ড ও ব্যানার দেখা যাচ্ছে। করছে নিয়ম ভেঙে মিছিলও।

অনেকে দেয়াল, ঘরের বেড়া ও গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচার চালাচ্ছেন। প্রচারের শেষ দিনে অনেকেই সভা সমাবেশ করেছেন।

আচরণ বিধি লংঘনের কথা স্বীকার করে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার বলেন, “অন্য প্রার্থীরা  নির্বাচনী আচরণবিধি লংঘন করে গাড়িতে করে মিছিল করেছে।

“কিন্তু আমি ব্যক্তিগতভাবে আচরণবিধি লংঘন করিনি।

“তবে আমার কর্মীরা করে থাকতে পারে।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. মিকাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আচরণবিধি ভঙ্গ বা লংঘনের বিষয়ে কোন প্রার্থী অভিযোগ করেনি।”

অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।